দমদমে প্রতিবেশীদের হাতেই আক্রান্ত দুই চিকিৎসক বোন
দি নিউজ লায়ন; দমদমে প্রতিবেশীদের হাতেই আক্রান্ত দুই চিকিৎসক বোন। অভিযোগ, চিকিৎসক দুই বোনকে ঘটি ছুঁড়ে মারা হয়। চিকিৎসক দুই বোনের এক বোন ঋতুপর্ণা বিশ্বাস। আর একজন দীপান্বিতা বিশ্বাস।
দমদম মল রোডের বাসিন্দা দুই চিকিৎসক বোন প্রত্যেকদিন হাসপাতালে যাওয়ার সময় প্রতিবেশী অনিতা জায়সাওয়ালের গঞ্জনা শুনতেন।আজকে তাঁরা দুই বোন এক সঙ্গেই লিফটে করে নামছিলেন। আজকেও একই অবস্থা হয়। সেই সময় তারা প্রতিবাদ করলে তাদের ঘটি ছুড়ে মারা হয়। এরপরই দমদম থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জয়সাওয়াল দম্পতি।

Post a Comment